ঈদে স্যামসাং মোবাইলে ৩৮ হাজার টাকা পর্যন্ত ছাড়
এবারের ঈদুল আজহার উপহার হিসেবে গ্যালাক্সি স্মার্টফোনে ৩৮,০০০ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান জানিয়েছেন, ঈদের আগের দিন পর্যন্ত ১৬টি মডেলের স্মার্ট ফোনে এই আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।
নিকটস্থ স্যামসাং স্টোরে না গিয়েও ঘরে বসে অনলাইনে স্যামসাং বাংলাদেশ ঠিকানা থেকে অর্ডার করারও সুযোগ রয়েছে এই অফারে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, এবারের ঈদুল আজহায় স্যামসাংয়ের দুর্দান্ত অফারের মধ্যে রয়েছে এন্ট্রি-লেভেল স্মার্টফোন থেকে শুরু করে ফ্ল্যাগশিপ পর্যন্ত ১৬টি ডিভাইস। এর মধ্যে ক্রেতাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৩, এ৩৩ ও এ৫৩ স্মার্টফোনের ৮জিবি/১২৮জিবি ভ্যারিয়েন্টে ৩,৫০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে - ফলে এখন ফোনগুলোর দাম পড়ছে যথাক্রমে ৩৫,৫৯৯ টাকা, ৪৫,৬৯৯ টাকা ও ৫৫,৪৯৯ টাকা মাত্র। পাশাপাশি, গ্যালক্সি এ০৪এস ও গ্যালাক্সি এফ২৩ ডিভাইস দু’টির দাম ১৭,৯৯৯ টাকা ও ৩৩,৯৯৯ টাকার পরিবর্তে এখন ১৭,৪৯৯ টাকা ও ৩২,৪৯৯ টাকা মাত্র। তার ওপর ৩৮,০০০ টাকার সুবিশাল ছাড়ের পর এখন মাত্র ২,২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এ বছরে ক্রেতাদের সবচেয়ে পছন্দের ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৪।







